ঢাকাশুক্রবার , ৩০ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া মহামায়া অসহায় গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও মুসলিম উম্মার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে উপজেলার মহামায়া ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ড সংলগ্ন উত্তর সতর অর্জুনতলা চৌরাস্তায় শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় খাদ্য সামগ্রী বিতরণ যৌথ উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ফয়েজ আহম্মদ দেলু ও উত্তর সতর উন্নয়ন সংঘের পক্ষ থেকে।

এই খাদ্য সামগ্রী বিতরণ প্রধান ফয়েজ আহম্মদ দেলু’র পৃষ্ঠপোষকতা ও ৯ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মোকারেম হোসেন মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাস্টার, যুবলীগের সাবেক সভাপতি মাস্টার মমিনুল হক, যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান সুজন।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, বৈশ্বিক করোনা ভাইরাসে এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় গরীব নিম্ম শ্রেনীর প্রায় শতাধিক পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিল বিশিষ্ট ব্যাংকার মাহবুবুল হক, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোতাহের হোসেন, নুরুল হক মজুমদার সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!