ঢাকাসোমবার , ২৬ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইফতার হাতে ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে উপজেলা যুবলীগ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগ’র উদ্যোগে ছাগলনাইয়া পৌরসভার প্রানকেন্দ্র জিরো পয়েন্ট স্থানে সোমবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় মুসলিম উম্মার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে কর্মহীন, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামূল হক মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।

ইফতার বিতরণ অনুষ্ঠানে এতে আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন মজুমদার লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, মহামায়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদার ও সাধারণ সম্পাদক মুন্সি নাসির উদ্দিন সহ যুবলীগের অনেক নেতাকর্মী।

Don`t copy text!