ঢাকারবিবার , ২৫ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কোভিড-১৯ ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায়দের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে কোভিড-১৯ ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গরীব, অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।

কোভিড-১৯ ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রায় ৯০ জন অসহায় পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সপ্তাহব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, আরএমও ডাঃ শোহেব ইমতিয়াজ নিলয়, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাফিক সাব্বির, দৈনিক প্রভাত আলো নির্বাহী সম্পাদক সালমা আক্তার নিতু, ছাগলনাইয়া ঠিকাদার কল্যান সমিতি’র সাধারণ সম্পাদক আবু মুছা পাটোয়ারী সহ আরো অনেকে।

Don`t copy text!