ঢাকারবিবার , ১১ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১১, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ ঃ
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় জেলার বৈজয়ন্তী ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি এম.জামাল হোসেনের সভাপতিত্বে শপথ পাঠ করান দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. সোহানা মহিউদ্দিন।
জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ব্যাংকার এড. জমির হোসেন গাজী।
এসময় শপথ গ্রহন করেন, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সৈয়দ মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক হাসানুল কবির, কোষাধক্ষ সাইদ-উর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সিহাব, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. রাজ মল্লিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন জনি(দৈনিক বাংলার অধিকার) ,স্বাস্থ্য ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. শাহাদা হোসেন সায়মন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, কার্যকরি সদস্য মো. আবু কালাম মিয়া, জসিম মোল্লা, দেলোয়ার হোসেন।

Don`t copy text!