ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে প্রেসক্লাবের আজীবন সদস্য আমেরিকা প্রবাসী ডা. আজিজুল হকের মতবিনিময় – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি ডা. মো. আজিজুল হক (পাইলট) দীর্ঘ ৭ বছর পর আমেরিকা থেকে নিজ বাড়িতে আসার শনিবার (১০ই এপ্রিল) নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। তিনি আমেরিকায় জীবন-যাপন ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, ফেসবুক এক্টিভিস্ট মো. আতাউর রহমান বাচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, অর্থ সম্পাদক আবুল হাসেম, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম মোড়ল, মো. ফরিদ মিয়া, শাহজাহান ফকির, মাহাবুব আলম খান সহ ডা. আজিজুল হক পাইলটের ছেলে শরীফুল হক শরীফ, স্বজন মো. সফি কামাল কিবরিয়া, মো. আমিুনল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি প্রেসক্লাবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর পক্ষ থেকে প্রেসক্লাব পরিচালনায় সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। পরে উপস্থিত সকলকে তিনি আপ্যায়নের ব্যবস্থা করেন। উল্লেখ্য তিনি বর্তমানে আমেরিকার নাগরিক এবং আগামী তিনমাস বাংলাদেশে অবস্থান করবেন।

Don`t copy text!