ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জাগ্রত দিনাজপুর নামে স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে আফসানা আফরোজ ইমুর উদ্যোগে ” জাগ্রত দিনাজপুর ” নামে স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম।

৯ এপ্রিল, ২০২১ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র কালিতলায় আফসানা আফরোজ ইমু’র নিজ বাসভবনে অনুষ্ঠিত ” জাগ্রত দিনাজপুর ” নামে স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আফসানা আফরোজ ইমু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ দুলাল ও নারী সাংবাদিক তনুজা শারমীন তনু সহ ” জাগ্রত দিনাজপুর ” এর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাবিনা ইয়াসমিন ইতি।

আলোচনা শেষে কেক কেটে ” জাগ্রত দিনাজপুর ” স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যরা।

Don`t copy text!