ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ঠিকাদার কল্যাণ সমিতি গঠন সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু মুছা নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া ঠিকাদার কল্যান সমিতির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার’র সভাপতিত্বে ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় ঠিকাদার কল্যান সমিতির কাজকে আরো বেগবান ও সমিতিকে দুর্নীতিমুক্ত এবং কাজের গুনগতমান ঠিক রাখার তাগিদে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক,মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশাহ, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম সহ অন্যন্য ঠিকাদার বৃন্দ।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ঠিকাদারদের আশ্বস্ত করে বলেন, আগামী দুই এক দিনের মধ্যে প্রকৌশলীদের সাথে বৈঠক করে অতি দ্রুত সকল সমস্যা সমাধান করা হবে। আগামী দিনে ঠিকাদাররা যেন চিন্তা মুক্ত ও শান্তিপূর্ণ ভাবে কাজ করে যেতে পারে সে জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ঠিকাদাররা কাজের গুণগতমান শতভাগ ঠিক রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় ও আলোচনা সভা শেষে ঠিকাদার কল্যান সমিতির সকল সদস্যর সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বিআরডিবি চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা পাটোয়ারী’র নাম ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়।

Don`t copy text!