ঢাকারবিবার , ২৮ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়ের ৭নং ওয়ার্ড আ’লীগের পরিচিতি ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উত্তর সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মো: মোবারক হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা পাঠানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন পাটওয়ারী দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যা প্রার্থী মো. আলমগীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান,সহ-সভাপতি ইউনুছ পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,যুগ্ন সম্পাদ ইখতেয়ার উদ্দিন বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিয়াজী,যুগ্ন সম্পাদক মফিজুল ইসলাম,ইউপি সদস্য আলাউদ্দিন,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক রাসেল আহমেদ শুভ, আনিছুর রহমান স্বপন প্রমুখ। এসময় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভার একাংশ।

Don`t copy text!