ঢাকারবিবার , ২৮ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আন্ত: ওয়ার্ড নাইট ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত-banglarodhikar

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৩নং বিতারা ইউনিয়নে আন্ত: ওয়ার্ড শর্টপিচ নাইট ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টূর্ণামেন্ট খেলা উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়ের যৌথ পরিচালনায় ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সরকার জহির রায়হান,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ২নং পাথৈর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল পারভেজ মিয়াজী ও বিতারা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সজিব পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানটি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় ১০টি টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়নে আন্ত: ওয়ার্ড শর্টপিচ নাইট ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন করছেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

Don`t copy text!