ঢাকাসোমবার , ২২ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক এবিএম নিজাম মটুয়া (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২২, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভা মটুয়া (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফেনী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া’র সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

সোমবার (২২মার্চ) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহেনা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুণ চন্দ্র সূত্রধর এর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে পিটিএ কমিটির সভাপতি হিসেবে এবিএম নিজাম উদ্দিনকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি খালেদা আক্তার, সদস্য মোকশেদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,ফরিদা শাহীন, ফারজানা শামীম হক, কোহিনূর আক্তার, ইকবাল হোসেন, মোহাম্মদ হানিফ ও সদস্য সচিব বাবু অরুণ চন্দ্র সূত্রধর।

সভা শেষে কমিটির সকল সদস্যরা নবনির্বাচিত সভাপতি এবিএম নিজাম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

Don`t copy text!