ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপিত-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
মার্চ ১৫, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁওয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌরসভা হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এসময় বিশিষ্ট্য সমাজসেবী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানের ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, জেলা সংবাদিক সংস্থার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর কাউন্সিলর আতাউর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, দৈনিক কলম কথা ঠাকুরগাঁও সদর প্রতিনিধি মোঃ আল-আমিন সহ গণমাধ্যকর্মী, রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজের প্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেশের প্রথম সারির পত্রিকা। এই পত্রিকাটি দেশ ও জনগনের হয়ে কাজ করছে। আমরা চাই আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে পথ দেখাবে। পত্রিকাটি পরিচালনায় প্রকাশ ও সম্পাদকের দীর্ঘায়ু করার পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সফলতা কামনা করেন।

Don`t copy text!