ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মমতার ওপর হামলার অভিযোগ নির্বাচনী প্রচারণায়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১২, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ মার্চ বুধবার স্থানীয় একটি মন্দিরে পূজা শেষে বের হওয়ার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে মমতার মাথা, কপাল এবং পায়ে আঘাত লেগেছে। পরে প্রচারণা বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে নেওয়া হচ্ছে তাকে। পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন তিনি। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ এসেছে।

খবরে বলা হয়, ভিড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। এতে কপাল ও মাথায় আঘাত লাগে তার। এ ছাড়া পায়েও ব্যথা পান তিনি।

ঘটনাস্থলে তখন কোনো পুলিশ সদস্য ছিল না বলে অভিযোগ করেছে তৃণমূল। পরে দেহরক্ষীরাই তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে।

সূএঃ আনন্দ বাজার পএিকা

Don`t copy text!