ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে একুয়া থিম পার্কে দর্শনার্থীদের পদচারণা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রস্তাবিত জেলা শহর বিরামপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু এর ব্যক্তিগত মালিকানায় নির্মাণ হচ্ছে একুয়া থিম পার্ক। পৌর এলাকার মির্জাপুর মোড় সংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পূর্বপাশে শিমুলতলী মৌজায় চেয়ারম্যানের খামারের অভ্যন্তরে এই পার্কটি গড়ে উঠতেছে।

উদ্বোধনের আগেই সরেজমিনে পার্কে দেখা গেছে শিশু সহ ভ্রমণপিপাসু উৎসুক সকল বয়সের নারী-পুরুষ দর্শনার্থীদের পদচারণা।

ম্যানেজার তৌহিদ ইসলাম জানান, বিভিন্ন রকমের রাইড, ওয়াটার ল্যান্ডসহ দৃষ্টিনন্দন প্রবেশদ্বারের নির্মাণ কাজ চলমান।

৫ ফেব্রুয়ারি শুক্রবার ছুটিরদিন বিকেলে বেড়াতে আসা দর্শনার্থী সুমাইয়া ইয়াসমিন বলেন, আমাদের বিরামপুর পৌর এলাকায় কোন পার্ক ছিলনা। চমকপ্রদ এই বিনোদন কেন্দ্রটি তৈরি হওয়াতে আমরা অত্যন্ত খুশি। মনোমুগ্ধকর আঁকাবাঁকা লেক বেষ্টনীর পার্কটি শিশুদের আনন্দ বাড়িয়ে তুলবে।

পার্কের স্বত্বাধিকার উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু মুঠোফোনে বলেন, আসন্ন রমজান মাসে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Don`t copy text!