ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর পৌর পরিষদে পর পর দ্বিতীয় বারের কাউন্সিলর হলেন নুর আলম – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

গত ১৬ জানুয়ারি ২য় ধাপের নির্বাচনে দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত আবারো ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন নুর অালম। তিনি ১৫ভোট বেশী পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বাসীর কাছে নুর আলম জনপ্রিয়তার শীর্ষে।

২য় ধাপের নির্বাচনে তিনি টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৬১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুর রহমান ‘পাঞ্জাবী’ প্রতীকে পেয়েছেন ৬০৪ভোট। বিরামপুর পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা সামসুল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা নুর আলম। তাঁর পিতার নাম মৃত :হেছাব উদ্দিন ও মাতা মোছাঃ মেহেরুন নেছা।

এর আগে তিনি বিরামপুর পৌরসভা নির্বাচন ২০১৫ ইং সালে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবং পৌর পরিষদে থেকে দীর্ঘ ৫ বছর সু-দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছিলেন।

Don`t copy text!