ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে শাপলা হত্যা মামলার আসামীকে দুই মাসে ও গ্রেফতার করতে পারেনি পুলিশ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম গাইবান্ধা:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শাপলা হত্যা মামলার আসামী আদমকে দুই মাসে ও গ্রেফতার করতে পারে নি পলাশবাড়ী থানা পুলিশ!উল্টো আসামির পক্ষ অবলম্বন করে নিহত শাপলার বিক্রিত জমির কাজ নির্মান কাজ২৪ জানুয়ারি রোববার বন্ধ করে দিয়েছে পুলিশ। তথ্যনুসন্ধানে জানা যায়,গত বছরের ২৪ নভেম্বর উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আদম আলীর হাতে নির্মম ভাবে খুন হয় ছোট শাপলা ( ৪৫)।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদম আলী কে প্রধান আসামি করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে যাহার মামলা নং( ২০ তারিখ ২৪/১১/২০২০)। মামলাটির তদন্ত ভার গ্রহণ করে এস এই সঞ্জয় সাহা।

এদিকে শাপলা হত্যা মামলার দুই মাস অতিবাহিত হলে ও পুলিশ হত্যা মামলার একমাত্র আসামি আদম আলীকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
উল্টো আসামী আদম আলীর পক্ষ অবলম্বন করে নিহতে শাপলার বিক্রিত করা দুই শতক জমির উপর স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। শুধু তাই নয় নির্ভরযোগ্য একটি সুত্রে জানাযায় পারিবারিক ভাবে হত্যা মামলা হওয়ায় তা সমঝোতা করার চেষ্টা ও অব্যাহত রেখেছে পুলিশ!
পলাশবাড়ী পুলিশের এই অমানবিক কর্মকান্ডে সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মতামত চাওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় সাহা সাংবাদিক কে বলেন,এ মামলার আসামি কে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Don`t copy text!