ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন মসজিদে মৃত ব্যাক্তির লাশ বহনের খাটিয়া প্রদান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকা ভিত্তিক বিভিন্ন মসজিদে মৃত ব্যাক্তির লাশ বহনের খাটিয়া প্রদানের এক মানবিক উদ্যোগ গ্রহন করেছে ছাগলনাইয়া পৌরসভা।

“শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ছাগলনাইয়ার মানবিক পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম.মোস্তফা’র তত্বাবধানে সোমবার (২৫ জানুয়ারি) পৌর এলাকা ৩নং ওয়ার্ড দক্ষিন সতর কালামিয়া মুন্সি বাড়ি জামে মসজিদ ও ৯নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের জন্য ২টি লাশ বহনের খাটিয়া হস্তান্তর করা হয়।

মানবিক পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম.মোস্তফা জানান, ছাগলনাইয়া পৌরসভা ভিত্তিক যতগুলি তালিকাভুক্ত মসজিদ রয়েছে সকল মসজিদে লাশ বহনের জন্য খাটিয়া পর্যায়ক্রমে প্রদান করা হবে ইনশাআল্লাহ্।

এসময় আরো উপস্থিত ছিল, পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!