ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় শীতার্তদের পাশে জাসদ নেতা আলহাজ্ব নুরুল আমিন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফেনী জেলা শাখার সহ-সভাপতি ও মহামায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল আমিন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় অত্র ইউনিয়নের চাঁদগাজী বাজারে জাসদ কার্য্যলয়ে শতাধিক অসহায় শীতার্তদের মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

শীতার্তদের মাঝে কম্বল বিতরনের সময় আলহাজ্ব নুরুল আমিন বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য শিরীন আখতার এমপি মহোদয়ের পক্ষ থেকে আমার ব্যাক্তিগত অর্থায়নে প্রায় শতাধিক অসহায় গরীব দুখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই বিতরণ মহামায়া ইউনিয়ন জাসদ ও আমার ব্যাক্তিগত অর্থায়নে অব্যাহত থাকবে বলে জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিল, কেন্দ্রীয় শ্রমিক জোটের নেতা ও ফেনী জেলা সভাপতি মোঃ শাহাবুদ্দীন চৌধুরী, মহামায়া ইউনিয়ন জাসদ সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল, ২নং ওয়ার্ড সভাপতি ছেরাজ মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বশর, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসোন, ৪ নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক, ৫নং ওয়ার্ড সভাপতি মুজিবুল হক বাবু, ৭নং ওয়ার্ড সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন সহ ইউনিয়ন জাসদ’র অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!