ঢাকাবুধবার , ২৩ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৩নং ওয়ার্ডের তরুন কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল দোয়া ও সমর্থন চেয়েছেন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ আসন্ন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ড (ইছাছরা ও সতর) তরুন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন পৌরসভার ৩নং ওয়ার্ড ছমির ফকির বাড়ির মোঃ কামাল উদ্দিন’র ছেলে মোঃ শরীফুল ইসলাম। তিনি বর্তমানে উক্ত ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৎ, দক্ষ ও যোগ্য তরুন সমাজসেবক, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ শরীফুল ইসলাম দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে বলেন, আসন্ন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি আত্মপ্রকাশ করছি। ইতিমধ্যে আ’লীগের দলীয় নমিনেশন পেতে ফরম পূরন করে জমা দিয়েছি। তিনি আরো বলেন, যদি আমাকে ৩নং ওয়ার্ডবাসি তাদের সন্তান হিসেবে মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আমি আমার ওয়ার্ডের সকল সাধারণ মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো এবং তাদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাব।

মোঃ শরীফুল ইসলাম আরো বলেন, নির্বাচিত হলে ৩নং ওয়ার্ড বাসিকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তা এবং আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রয়োজন ৩নং ওয়ার্ডবাসির দোয়া ও সমর্থন।

নমিনেশন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দল আমাকে যদি মূল্যায়ন করে তাহলে কাউন্সিলর পদে লড়াই করব ইনশাআল্লাহ্। আর যদি দল আমাকে যোগ্য মনে না করে তাহলে যাকে দলীয়ভাবে নমিনেশন দিবে তার হয়ে মাঠে কাজ করে যাবো।

Don`t copy text!