গাজী মোহাম্মদ হানিফ :-
সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা ১২ই ডিসেম্বর বিকেলে সোনাগাজীর নিউ ফুড গার্ডেনে অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ফেনী জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন। সাধারণ সম্পাদক জালাল আহমেদ হাজারী। ফেনী জেলা ট্রাক মিনি ট্রাক ও কবার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামিলীগ নেতা এম এ মজিদ ভুলুমিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার মোঃ ইসমাইল, পৌর আওয়ামিলীগ নেতা নুরুল আফছার, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামিলীগ নেতা নজরুল ইসলাম মিজান, যুবলীগ নেতা নাছির উদ্দিন রিপন, শ্রমিকলীগ নেতা কবির আহমেদ, সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম সহ উপজেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ।

