যদিও মানছি দুরত্ব তবুও আছি সংযুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় দিনাজপুরের বিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
(১২ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং পাপিয়া নাসরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বান সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসুম,
,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম,যুবউন্নয়ন কর্মকর্তা জলির উদ্দীন মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,উপজেলার প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ,ছাত্র/ছাত্রীবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর 12-12-2020 Mo-01718676253

