ঢাকাশনিবার , ১২ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ডিজিটাল বাংলাদেশ ২০২০ উপলক্ষে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হোমায়রা ইসলাম।

এছাড়া অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সমবায় অফিসার মোঃ আলমগীর মিয়া, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, সাংবাদিক আউয়াল চৌধুরী, পাঠানগর ইউপি সচিব মনোয়ারুল ইসলাম সহ প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

Don`t copy text!