ঢাকাবৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১০, ২০২০ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়নের স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মোঃ লুৎফর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া।
বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, প্রচার সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান,, যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন প্রমুখ।

Don`t copy text!