ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় রাশেদ ট্রাভেল এজেন্সির আত্মপ্রকাশ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় সম্প্রতি রাশেদ এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড টুরিস্ট নামে ট্রাভেল এজেন্সির মিলাদ ও দোয়া মাহফিল’র মধ্যে দিয়ে আত্মপ্রকাশ হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাদ আছর পৌর শহরের এস আলম মার্কেটের দ্বিতীয় তলায় নিজস্ব অফিসে উক্ত এজেন্সির আত্মপ্রকাশের অনুষ্ঠানে মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। এই ট্রাভেলস এর কর্ণধার হলেন তরুণ উদ্যোক্তা রাশেদুল আলম ওরফে রাশেদ।

উদ্যোক্তা রাশেদ বলেন, প্রবাসীরা দেশ বিদেশে আসা যাওয়ার সময় বিমানের টিকেট নিয়ে অনেক বিড়ম্বনা স্বীকার হতে হয় এবং টিকেট কাটতে ভিনদেশী প্রতিষ্ঠানের মুখোমুখি হতে হয়। এতে করে অনেক সময় নানা ভোগান্তির শিকার হন। তাই প্রবাসী ও ভ্রমন পিপাসুদের সমস্যা লাগব করার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন এইটি একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সেবা সমূহের মধ্য আছে বিমান টিকেট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্রাভেলস ইন্সুরেন্স সার্ভিস, হজ্ব ওমরা প্যাকেজ, বিদেশ সংক্রান্ত সার্বিক সহায়তা করা এই প্রতিষ্ঠানের পথচলা।

রৌশন ফকির দরগাহ মাদ্রসার সুপার হাফেজ মাওলানা আবদুল হক নোমানী’র পরিচালনায় উক্ত এজেন্সির সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন, প্রেস ক্লাব’র সাবেক সভাপতি মোঃ মোস্তফা, উত্তর সতর ঈদগাহ মসজিদের খতিব হাফেজ বেলাল হোসেন সহ অনেকেই।

Don`t copy text!