ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ সংগ্রাম, ঐতিয্য, ও সাফল্যর হাত ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মোস্তফা, ৮ নং রাধানগর ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

এতে আরো উপস্থিত ছিল, জেলা যুবলীগ নেতা নুরের নবী, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন মজুমদার, সহ-সভাপতি রহমতউল্যাহ ভুঁইয়া, রবিউল হক ভুঁইয়া, পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা। এছাড়াও উপজেলার আওয়ামীলীগ, যুবলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।

Don`t copy text!