ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে এবারে ভিক্ষুকদের কর্মসংস্থান তৈরীর উদ্যােগে সদর উপজেলা প্রশাসন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৯, ২০২০ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরে এবারে ফরিদপুর সদর উপজেলাকে শতভাগ ভিক্ষুক মুক্ত করার লক্ষে ভিক্ষুকদের স্থায়ী কর্মসংস্থান তৈরীর উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে ভিক্ষুক মুক্ত করার যে বিশেষ উদ্যোগ তারই অংশ হিসেবে ফরিদপুর, আজ ৯ সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে দুইজন ভিক্ষুককে মুদী দোকানের মালামাল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলার শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বিশেষ জরিপের মাধ্যমে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, ধারাবাহিক ভাবে আমরা তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করছি এবং যাদের থাকার স্থায়ী জায়গা নেই তাদেরকে গুচ্ছ গ্রামে পূনর্বাসনের ব্যবস্থা ও করছি, আমরা খুব তারাতারি সদর উপজেলাকে শতভাগ ভিক্ষুক মুক্ত করতে পারবো বলে আশাবাদী।

এই বিষয়ে উপকারভোগীরা বলেন, ভিক্ষা করতাম দুই বেলা দুই মুঠো ভাতের আশায়,
কোন দিন ঠিকমত খেতে পারতাম কোনদিন পেতাম না,আমাদের পাশে কখনো কেউ এই ভাবে সাহায্যের হাত বাড়াবে সেটা আমরা স্বপ্নেও ভাবি নেই, এখন আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো।
এখন সমাজে কেউ আমাদের ছোট করে দেখতে পারবে না,আমাদের পরিবারের সবাই হাসি মুখে জীবন যাপন করতে পারবে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার, একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিসার সহ উপজেলার কর্মকর্তাবৃৃৃৃন্দ।

Don`t copy text!