ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তায় বরখাস্ত কুয়েতি মেজর- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৩০, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে। দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন। মঙ্গলবার (৩০ জুন) আরব টাইমস এমনই তথ্য দিয়েছে। আরব টাইমসের বরাত দিয়ে জানা যায়, এমপি পাপুল ঘটনায় তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত ৬ জুন সংসদ সদস্য পাপুল কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Don`t copy text!