ঢাকাশনিবার , ২৭ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করতে গিয়ে বর আটক,১ মাসের কারাদন্ড- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৭, ২০২০ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম পৌর গার্লস স্কুলের ১০ শ্রেণীর এক ছাত্রীকে বাল্য বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান। পরে বরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক ইউএনও মশিউর রহমান বাল্য বিয়ে করার দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের কারাদন্ড প্রদান করেন। শনিবার ভোর রাতে পাটগ্রাম পৌরসভা’র ৪ নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্য বিয়ে হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তি আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বিয়ের বর ওই উপজেলার ভান্ডারদহ এলাকার আনছার আলীর পুত্র আজিনুর রহমান (২০) আটক করা হয়। পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক মশিউর রহমান বাল্য বিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত বর আজিনুর রহমানকে শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!