ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর সংঘর্ষে নারীসহ নিহত ৩- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৩, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৩ জুন রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোশুকা এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুওসুও ইউনিয়নের সুপারিপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম। বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহতরা ছাড়াও ছয় বছরের শিশুসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অটোরিকশা চালক শহিদুল ইসলাম রয়েছেন; যিনি বালিয়াডাঙ্গীর বালাপুর গ্রামের সোলেমান আলী ছেলে। পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল ট্রাকটি। আর ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসছিল অটোরিকশাটি। পথে কালমেঘ কাদোসুকা এলাকায় ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইটি যানবাহনই দুড়মেমুচড়ে যায়। “এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।”

Don`t copy text!