ঢাকাশনিবার , ২০ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে অভিভাবকদের নিয়ে স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২০, ২০২০ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে দিনব্যাপী শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সাঁওতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। দিনব্যাপী কর্মশালায় ৫০ জন অভিভাবক অংশগ্রহন করেন। হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহা: ফিরোজ জামান। এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার সাহা, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হামিদ, প্রোগ্রাম অর্গানাইজার হেম চন্দ্র সিংহ প্রমুখ। এ কর্মশালায় অভিভাবকদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য অভ্যাস ও তামাকজাত দ্রব্য থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Don`t copy text!