ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ১ -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ১৯, ২০২০ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এতে ইসহাক আলী (৪৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের এক হেলপারও। তার অবস্থাও আশঙ্কাজনক। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাকচালক কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত হেলপারের নাম হোসেন আলী (২২)। তিনিও একই গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরবোঝাই বেশ কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। ট্রাকগুলো খড়খড়ি বাইপাস কাগজ মিলের সামনে আসলে সামনের একটি ট্রাক ব্রেক কষে। এ সময় পেছনের একটি ট্রাক গিয়ে সামনে ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পেছনের ট্রাকচালক ইসহাক আলী ও হেলপার হোসেন আলী। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন। এসআই রবিউল ইসলাম আরও জানান, ইসহাক আলীর লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় মামলা হবে বলেও জানান তিনি।

Don`t copy text!