ঢাকাশনিবার , ৬ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার নন্দনপুর দীনিয়া মাদ্রাসার নির্মান কাজে আপনিও এগিয়ে আসুন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৬, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ ছারছানী দরবার শরীফের পীর,প্রখ্যাত আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মা:জি:আ:) প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষকতায় কচুয়া উপজেলার নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় কমেপ্লক্স লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার নির্মানাধীন কাজ চলছে। দ্বীনি এ মাদ্রাসার নির্মাণ কাজ এগিয়ে নিতে ও এতিম শিক্ষার্থীদের ভবিষ্যত সুখী-সুন্দর জীবন গড়তে আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জানা গেছে, কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের কৃতি সন্তান, প্রাক্তন ফেনী জেলার সিভিল সার্জন ও নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় কমেপ্লক্স লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার সভাপতি আলহাজ্ব ডা. মো: ইসমাইল হোসেন সিরাজী নন্দনপুর বাজার সংলগ্ন দক্ষিন পাশে মনোরম পরিবেশে ৬তলা বিশিষ্ট প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্যোগ গ্রহন করেন। ওই প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ডা. মো: ইসমাইল হোসেন সিরাজী ও সেক্রেটারী কাজী মাও. শফিকুর রহমানসহ অন্যান্যদের সার্বিক প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসার নির্মান কাজ শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে এ মাদ্রাসার কাজে দ্রæত এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রয়োজন, তাই এ কাজে আপনীও আপনার সহযোগিতা পাঠানে পারেন জনতা ব্যাংক পালাখাল শাখা এক্যাউন্ট নং- ১৫৫৪৪/৪ অথবা মাদ্রাসা কর্তৃপক্ষের বিকাশ ০১৭২৮৭৩৬৭৫০ নাম্বারে। নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় কমেপ্লক্স লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানা মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. খায়রুল বাশার বলেন, মাদ্রাসায় বর্তমানে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের এগিয়ে নিতে একঝাক তরুন মেধাবী শিক্ষক নিয়ে আমরা শিক্ষার মান ধরে রেখে পাঠ দান করে যাচ্ছি। মাদ্রাসার সেক্রটারী কাজী মাও. শফিকুর রহমান বলেন, একজন সম্মানিত অলি’র তত্বাবধানে এ দ্বীনি মাদ্রাসাটি ২০০৯ সালের ২১ আগষ্ট প্রতিষ্ঠা করা হয়। অত্যাধুনিক ভাবে মাদ্রাসাটি নির্মানের লক্ষে ২০১৭ সালের ২২ নভেম্বর পূন:যাত্রা শুরু হয়েছে। এ যাত্রায় সকলের সহযোগিতা চাই। কচুয়া: কচুয়ার নন্দনপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় কমেপ্লক্স লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার নির্মানাধীন কাজ চলছে।

Don`t copy text!