ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারের আলোচিত রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৫, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (০৪ জুন) ভোরে নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। আব্দুল খালেকের মেয়ে রওশনারা জানান, গত রোববার তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে তিনি মারা যান। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক কোভিড-১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Don`t copy text!