ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোচিং করানোর দায়ে ২শিক্ষককে ৮হাজার টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৪, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলে গোপনে কোচিং পরিচালনা করার দায়ে ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম (৩৫) ও ইকরামুল হক (৩৪) নামে ২ শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৪ জুন সকালে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলীর পরিচালনায় ২ শিক্ষক তাদের স্কুলে কোচিং পরিচালনা করা কালে সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তরিকুল ইসলাম ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স তাদের হাতে নাতে তাদের আটক করে। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তরিকুল ইসলাম তাদের সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সালের ২৫/১ দফা (খ) ধারায় ২জনকে এই জরিমানা ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী এই ২শিক্ষককে মুচলেখা দিয়ে থানা থেকে মুক্ত করেন। এ বিষয়ে শিক্ষক জহিরুল বলেন, আমরা কোচিং করাই মহসিন স্যারের নিদের্শনায় তিনি আমাদের এই জরিমানার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনলেন ৷

Don`t copy text!