ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে জমির ধান খাওয়া নিয়ে সংঘর্ষ,পুলিশ সহ শতাধিক আহত – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ২৭, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জের বাহুবলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে ৯ গ্রামের লোকজনের মাঝে ২ ঘন্টা স্থায়ী সংঘর্ষে পুলিশ সহ শতাধিক লোক আহত হয়েছে। ২৭ মে বুধবার বিকাল ২ টা তেকে ৪ পর্যন্ত বিক্ষিপ্ত এ সংঘর্ষে বিপুল সংখ্যক লোক আহত হয়। উপজেলার অলুয়া, সেনারকান্দি, নোয়াগাঁও বনাম আলাপুর, ইজ্জতপুর, বাদে অলুয়া, ভেড়াখাল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত অভিযোগে অনেকেই আটক করেছে পুলিশ।

 

গুরুতর আহত এসআই শহিদুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সেকেন্ড অফিসার শাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার করা হবে। জানা যায়, অলুয়া গ্রামের আবিদ আলীর জমিতে স্থানীয় ইজ্জতপুর গ্রামের জনৈক ব্যক্তির গরু ধান খেয়ে ফেলে। এসময় জমির মালিক করলে ইজ্জতপুর গ্রামের লোকজন উল্টো উত্তেজিত হয়ে জমির মালিককে পাল্টা গালমন্দ করে। এক পর্যায়ে দুইজনের ’পক্ষ নিয়ে ৯ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় খবর পেয়ে মৎস্যজীবি সম্প্রদায়ের আশপাশের গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উল্লেখিত পুলিশ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর পরই অলুয়া গ্রামের লেচু মিয়া. নবীন হোসেন, উমর আলী ও ফরিদ মিয়াসহ অনেক লোকেক আটক করে পুলিশ।

Don`t copy text!