ঢাকাশুক্রবার , ৮ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবককে অন্ডকোষ চেঁপে হত্যার করল এক যুবতি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ৮, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আব্দুল লতিফ (৩৪) নামে এক যুবককে অন্ডকোষ চেঁপে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের জবেদা বেগমের (২০) বিরুদ্ধে। শুক্রবার ৮ মে সকালে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে এঘটনা ঘটে। পুলিশ হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেফতার করেছে। স্থানীয়দের বরাত দিয়ে রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, শুক্রবার সকালে পদমপুর শালবাড়ী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে জবেদা বেগম (২০) পারিবারিক কলহের জের ধরে পাশের বাসার এক বৃদ্ধা সুফিয়া বেগম (৮০) কে মারধর করছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে আব্দুল লতিফ ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসলে জবেদা ওই বৃদ্ধাকে ছেড়ে দিয়ে আব্দুল লতিফের অন্ডকোষ দুই হাতদিয়ে জোড়ে চেঁপে ধরলে ঘটনাস্থলে আব্দুল লতিফের মূত্যু হয়। পরে স্থানিয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করে এবং হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেফতার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জবেদা বেগমকে আসামী করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছেবলেও জানান ওসি মান্নান। উল্লেখ্য, মৃত আব্দুল লতিফের স্ত্রীসহ দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। স্যালো মেশিন চালিত ট্রলি ভারা দিয়ে আব্দুল লতিফের সংসার চলতো, পরিবারে তিনি একাই উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার এই মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়লো।

Don`t copy text!