ঢাকাশনিবার , ২ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাপান প্রবাসী ইঞ্জি. জসীম উদ্দিনের উদ্যোগে কচুয়ায় ইফতার সামগ্রী বিতরন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ২, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের উপলক্ষ্যে করোনা সংক্রমনে  মধ্যবর্তী গৃহবন্দি ও অসহায় ৮শ শতাধিক পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেন কচুয়ার কৃতি সন্তান ও জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান। তিনি গতকাল শনিবার সকালে নিজ অর্থায়নে নিজ এলাকা মধুপুর বাজারে ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: ইব্রাহিম খলিল বাদল এ ইফতার সামগ্রী কর্মসূচির উদ্বোধন করেন। পরে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে পরিবহনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা এসব ইফতার উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।
মুঠোফোনে ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান বলেন, সুদুর প্রবাস জাপানে থাকলেও সর্বদা কচুয়ার মানুষের জন্য মন কাঁদে। তাই করোনা পরিস্থিতিতে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি‘র পরামর্শে ইফতার উপহার সামগ্রী নিয়ে এলাকার মানুষের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকব। এসময় ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান,চাঁন মিয়া, নাছির উদ্দিন,সমাজসেবক আব্দুল্লাহ মাষ্টার,আলম বেপারী মনির বেপারী,আলমগীর হোসেন,মামুন মিয়া, ইউনুছ বেপারী,আলী আজম মাষ্টার,সাচার ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়ার মালিগাঁও গ্রামের কৃতি সন্তান ইঞ্জি. জসীম উদ্দিন প্রধান মহামারী করোনায় ত্রান বিতরণ করা ছাড়াও তিনি ইতিপূর্বে এলাকায় সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী লোকজনের মাঝে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন।

Don`t copy text!