ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মিস্টি কুমড়ার ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ২ জন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২০ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আহসান হাবীব জুয়েল রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মিষ্টিকুমড়ার ট্রাক থেকে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ট্রাক ড্রাইভার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের আলমের ছেলে সেলিম রেজা ওরফে ইসমাইল ও উপজেলার রিফুজি পাড়া আজমতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ট্রাক হেলপার আতিকুল ইসলাম (৩২)।

র‍্যাব জনায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২৭ এপ্রিল ১.৩০ সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতিকুল ইসলাম ও সেলিম রেজা @ ইসমাইলকে ৪৭৪ বোতল ফেন্সিডিল এবং মিষ্টি কুমড়া ৪৪০০ কেজিসহ আটক ও ট্রাকটি জব্দ করে। আসামীদেখা বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!