ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরের সেই করোনা আক্রান্ত নারীর বাড়ি লকডাইন ঘোষণা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২০ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

 

আকাশ সরকার ‘রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছী গ্রামের এক নারী বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন। গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে ওই পোষাক কারখানার কর্মী তার গ্রামের বাড়ি মোহনপুরে আসেন। এরপর তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। খবর পেয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবির বুধবার তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, ওই মহিলার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এলাকায় মাইকিং করে ঘর থেকে বের হতে লোকজনকে নিষেধ করা হয়েছে। আপাতত বাড়িতে আইসোলেশনে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Don`t copy text!