ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে গম সংগ্রহের অভিযান শুরু ১৫ই এপ্রিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে জটিলতা সৃষ্টির কারণে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগামী১৫ এপ্রিল থেকে গম সংগ্রহ অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । ১২ই এপ্রিল রবিবার গম সংগ্রহ অভিযানের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান , বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন ৷ তিনি বলেন,আগামী ১৪ এপ্রিল তারিখে কৃষকের তালিকা থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নিকট হতে সরাসরি গম সংগ্রহ করা হবে । চলতি বছর ৩১৫৪ মে,টন, গম কেনা হবে বালিয়াডাঙ্গী উপজেলার ২ গুদামে । সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

Don`t copy text!