ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমি তাদের মধ্যে একজন,কুতুব উদ্দিন খান লিয়ন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আমি তাদের মধ্যে একজন

কুতুব উদ্দিন খান লিয়ন

আমি তাদের মধ্যে একজন
যারা জীবনের বাজি রেখে প্রতিনিয়ত ছুটে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত..

আমি তাদের মধ্যে একজন,
এই সেই অবুজ বোকা মায়ের সন্তান
যেকিনা মৃত্যুর ভয় না করে প্রতিদিন জন সমাগম রোধে দৌড়ে চলেছে বাজার থেকে মাঠ, আর দিন শেষে মিথ্যা হাসি মুখে বোকা মাকে বুঝানোর চেষ্টা করছি প্রতিনিয়ত।

আমি তাদের মধ্যে একজন
যার কাছে পর্যাপ্ত নিরাপত্তামূলক উপকরণ না থাকা সত্ত্বেও দায়িত্ব পালনকালে ছুটে চলেছি বাড়ি বাড়ি।

আমি তাদের মধ্যে একজন
যার সাথে অবুজ বাংলার অসেচতন মানুষগুলো লুকচুরি করে যাচ্ছে অবিরাম।

আমি তাদের মধ্যে একজন
যে কিনা দায়িত্ব পালনকালে মানুষের না বুঝে অভিশাপ নিয়ে যাচ্ছি হাসিমুখে নিরবে নিবৃতে।

আমি তাদের মধ্যে একজন
যার কিনা নিজের নিরাপত্তার কোন নিশ্চয়তা নাই বরং জনসমাগম রোধে চেষ্টা চালিয়ে যায় সব পরিস্থিতিতে।

আমি তাদের মধ্যে একজন
করোনা নামক ভাইরাসকে স্বাগত জানানোর জন্য অসচেতন মানুষের প্রতিধন্ধি সেই সব পুলিশ সদস্য, যাদের সাথে লুকচুরি খেলায় মত্ত জনগন।

পরিশেষে আমি সেই হতভাগা একজন
যার স্ত্রী সন্তান, ভাই বোনকে মিথ্যা সান্তনা দিয়ে যাচ্ছি আর নিরবে আবেগকে প্রশয় না দিয়ে বলছি আলহামদুলিল্লাহ্ আমি অনেক ভালো আছি।

   লেখক:

কুতুব উদ্দিন খান লিয়ন
এস আই, শাহরাস্তি মডেল থানা,চাঁদপুর।

Don`t copy text!