ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ৮৪০০ টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাহমুদুল হাছানঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।৭ই এপ্রিল মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় টামটা উত্তর ইউনিয়ন এর বিভিন্ন চায়ের ও মুদি দোকানকে জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করা ও নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় তাদেরকে দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় জরিমানা করা হয়।
৭টি মামলায় এদিন ৮৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনার সময় জরিমানার সাথে সকলকে সতর্ক ও সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন।

অভিযান পরিচালনার সময় শাহরাস্তির থানার পুলিশ কর্মকর্তা মো শাহাজাহান সঙ্গীয় ফোর্সসহ ও শাহরাস্তি অনলাইন প্রেস ক্লাব এবং শাহরাস্তি ফেসবুক ফ্রেন্ডশিপ ফোরাম এর সদস্যবৃন্দ অভিযান পরিচালনার সময় সহযোগিতা প্রদান করেন।

সকলকে সরকারি নির্দেশনার ব্যাপারে অবহিতকরণ ও করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য সকলকে বুঝাতে মাঠে কাজ করেন শাহরাস্তি অনলাইন প্রেস ক্লাব ও শাহরাস্তি ফেসবুক ফ্রেন্ডশিপ ফোরাম এর সাংবাদিক টিম।

Don`t copy text!