ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশ সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ভাসমান তৃতীয় লিঙ্গের মানুষের হাতে তুলে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৪, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের ৩৪টি পরিবার। রোববার সকাল ১১টায় রাজশাহী জেলা পুলিশ লাইনে এমন মানবিক দায়িত্ব পালন করতে দেখা গেছে রাজশাহী জেলা পুলিশকে।
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। সেই মন্ত্র সামনে নিয়ে করোনাভাইরাসের ভয়ে ঘরে আটকে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়ালো রাজশাহী জেলা পুলিশ।
এসময় রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও সাধারণ সম্পাদিকা সাগরিকা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ কর্মকর্তাদের সাথে শৃঙ্খলাভাবে তাদের খাদ্যসামগ্রী নিতে সহায়তা করেন।

তারপর তাদের হাতে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি তেল, ১প্যাকেট লবন, ১প্যাকেট মুড়ি ও সাবান ১টি করে করা প্রতিটি প্যাকেট তুলে দেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশের নিজস্ব অর্থায়ন থেকে দুঃস্থ অতিদরিদ্র ও ভাসমান তৃতীয় লিঙ্গের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস মাত্র। দুষ্টের দমন সৃষ্টের পালনের সঙ্গে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, সেই মন্ত্র নিয়েই আমরা এই সময় আরো মানবিক হতে চেষ্টা করছি।
পুলিশ সুপার বলেন, নেতিবাচক নয়, পুলিশ সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা তৈরি করতে হবে।

Don`t copy text!