ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনের শোক – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৪, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ওসমান গনি মোল্লা (৬০) আর বেঁচে নেই (ইন্নাল্লিাহি……… রাজিউন)। তিনি শনিবার সকাল ৯টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
শনিবার বাদ জোহর প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা রাগদৈল মাদ্রাসায় মাঠে শেষে রাগদৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ভাই, ১বোন বহুগুনগাহী রেখে গেছেন।
তিনি টানা ৯ বছর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ১৬ বছর সাধারন সম্পাদক, সৎ ও নিষ্ঠাবান দায়িত্ব পালন করায় প্রিন্সেস ডায়না পদকে ঘোষিত হন। তিনি সততার কারনে দীর্ঘদিন চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের নেতা থাকা সত্তে¡ও একটি ভাঙ্গা টিনের ঘরে জীবন কাটিয়েছেন বলেন স্থানীয়রা জানান।
তার মৃত্যুতে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানন।

Don`t copy text!