ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে স্বামী দিতীয় বিয়ে করায় স্ত্রী ইয়াবা কিনে স্বামীকে ফাঁসাতে গিয় নিজেই জেলে – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৩, ২০২০ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রী নিজেই ফেঁসে গেছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের কংগ্রাইস গ্রামে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরধরে ৯নং ওয়ার্ডের কংগ্রাইস গ্রামের মোহন মিয়ার স্ত্রী হুনুফা বেগম তার স্বামী মোহন মিয়াকে ফাঁসাতে ১০পিস ইয়াবা কিনে এনে ঘরে রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ইয়াবাসহ মোহনকে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে মোহন মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বামীকে ফাঁসাতেই ১০ পিস ইয়াব কিনে এনে সে ঘরে রেখেছে। মোহন মিয়ার স্ত্রী মোহন তাকে রেখে আরেকটি বিবাহ করেছে। এই ক্ষোভে সে এই কাজ করেছে। মোহন মিয়ার স্ত্রী হুনুফা জানায় আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়কে বিয়ে করে তাকে অনেক বুঝিয়েছি,একটা মেয়ে কোন রাস্তা না পেয়ে কি করার থাকবে।

এ ঘটনার কথা স্বীকার করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, এমন একটি ঘটনা ঘটেছে। কিন্তু মোহনের স্ত্রী হুনুফা কার কাছ থেকে ইয়াবা কিনেছে তার নাম না বলায় ইয়াবাসহ তাকে মাদক আইনে চালান দেয়া হয়েছে।

Don`t copy text!