ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় বই বিতরণ উৎসব-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১, ২০২০ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় জাতীয় বই বিতরণ উৎসব উপলক্ষে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বুধবার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই পেয়েছে। যা অন্য কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার কারনে তা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের বইয়ের সাথে বন্ধুত্ব করে সুশিক্ষা গ্রহনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে যেতে হবে। তাহলে এ সরকারের সাফল্য স্বার্থক হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহম্মদ আহসানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ। এসময় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটাসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!