অনলাইন ডেক্স:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাঁর ফুফুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে মোসাদ্দিকের পৈতৃক বাড়িতে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মোসাদ্দিকের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তাঁর দাবি, বেশ কয়েক দিন ধরেই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরা আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
সুএ কালের কন্ঠ