
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আবারও মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। হঠাৎ অশান্ত হয়ে উঠেছে কালিয়াকৈর শিল্পাঞ্চল। গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ ঘোলাটে হয়ে যায়। শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের চিরচেনা রুপ পরিবর্তন হয়ে উওপ্ত হয়ে উঠে পুরো এলাকা। দ্রুত মহাসড়কে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ লক্ষ্য করা গেছে। শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর হওয়ার আগেই পুলিশ অবস্থান নেয়।
জানা যায়, শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা আন্দোলনে নেমে পরে। পুলিশে সাথে আইন শৃংখলা বাহিনীর ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ সাউন্ড গ্রেনেট টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা দফায় দফায় শাখা সড়ক থেকে মহাসড়কে উঠার চেষ্ট করলে পুলিশ বাধা দেয়। কারখানায় যেকোনো ধরনের ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পুলিশ ও বিজিবির মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। শ্রমিকরা প্রথমে চন্দ্রা পল্লী বিদ্যুত অবরোধ করলেও পরে তা মৌচাক, সফিপুর, চন্দ্রা, এলাকায় ছড়িয়ে পরে।
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে আইনশৃংখলা বাহিনী মাঠে আছে। কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে।
তারিখ ১৪-১১-২৬ইং