
নিজস্ব প্রতিবেদক,চাঁদপুর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (০৭ নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহম্মেদ এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় দিবসটির তাৎপর্য ও ইতিহাস তুলে ধরা হয়।