
সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া উপজেলা চম্পকনগর বিওপি'র একটি বিশেষ টহল সোনাপুর এলাকা অভিযান পরিচালনা করে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা। রবিবার (৮ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন বিকেল সাড়ে ৪ টা উপজেলা সীমান্ত এলাকা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন দুই শত পঁচিশ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন বিজিবি।