মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ একজনকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় একজন আসামিকেও আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান এবং কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।